ধর্মবিদ্বেষ – আমার লেখা প্রথম পদ্য

এই ছড়াটি ২০০৭ সালে লিখেছিলাম। তখন অষ্টম শ্রেণিতে পড়ি। আমি ক্লাসক্যাপ্টেন। ক্লাসে হিন্দু-মুসলিম সহপাঠীদের মধ্যে ধর্ম নিয়ে বৈষম্য চোখে পড়লো। এই ছোটবয়সেই সহপাঠীরা ধর্মভিত্তিক একজন আরেকজনকে ব্যঙ্গবিদ্রুপ করছে। আমার মোটেই ভালো লাগেনি। তখন আমার মাথাভর্তি অনেকগুলো শব্দ আসলো, ছন্দ আসলো। আমি অজান্তেই লিখতে শুরু করলাম। ছড়ার নাম দিয়েছিলাম ‘সংকট’, পরবর্তীতে ‘ধর্মবিদ্বেষ’।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
আর হবেনা আড়াআড়ি
এইতো মোদের পণ।
মুসলিম-হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান
সব জাতিদের সম্মান,
গড়বো নতুন সন।

ধর্ম হলো ধারণ করা,
সাধনা হলো মন দ্বারা,
ধ্যানমগ্ন সবার মন।
ধর্মবিদ্বেষ আর করো না,
মুক্তি-ছড়া সবার জানা,
বাঁচাও জনগণ।

জীবন-মরণ গল্প নিয়ে,
সততারই যুদ্ধ দিয়ে,
ফিরিয়ে দেব সুখ।
অনাহারীর মুখে খাবার,
সবাই নিলে তাদের ভার,
রবে না কোন দুখ।

সব জাতিদের সঙ্গে নিয়ে,
ভালোবাসার ডোর দিয়ে
করবো মোরা রণ।
ধর্মবিদ্বেষ আর করো না,
পাপের পথে আর চলো না,
এটাই মোদের পণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *