ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সুপ্ত আগ্নেয়গিরির নাম ‘ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা’। কখন-কিভাবে-কেমন পরিসরে তার লাভা ছড়িয়ে পড়বে, জেগে না ওঠা পর্যন্ত বলা মুশকিল। ‘আমরা-তোমরা’ – বাক্যের সংঘর্ষে লাভার উদগীরণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যেতে পারে।

কি এক আশ্চর্য্যের দাঙ্গা! পাড়ার একটা কুকুর রাতের আঁধারে মুসলিম বাড়ির গোমাংসের টুকরা হিন্দু বাড়িতে ফেলে এলে অথবা হিন্দু বাড়ির পূজোর জিনিস মুসলিম বাড়িতে, জ্বলতে পারে দাও দাও আগুন!

পারস্পরিক অবিশ্বাস আর সন্দেহ নিয়ে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টি করে না, যা করে তা হলো ঐ সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলা।

কত সুন্দরই না হতো, যদি ঐ সুপ্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ভালোবাসার-সম্প্রীতির লাভার উদগীরণ করে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *