চল জানালা ভেঙ্গে উড়ে যাই, পাখিদের মত কুঁড়ে খাই,
জরাপ্রাণ ছুড়ে ফেলে জীবন ভাসে রঙ্গিন ডানায়।
নেই নেই পিছুটান, কলতানে স্বাধীনতা;
আমাদের দলছুট, সবুজে ছুটে চলা —
এলোমেলো কথা বলা, ভেঙ্গে ফেলা নীরবতায়,
আবার নতুন করে বেঁচে থাকার গান গাই।
©ইলিয়াস আহমেদ
মে ২৬, ২০২৩, ঢাকা।