জীবন যদি ওখানেই থেমে থাকতো?

জীবন যদি ওখানেই থেমে থাকতো?
থাকেনি; অতীত হয়েছে কবে!
খালি পায়ে ধুলোভরা পথ মাড়িয়ে স্কুল থেকে ফেরা;
সে ফেরা কবে শেষ ফেরা হলো?
কবে শেষ হলো ধানকাটা শেষে ঐ ক্ষেতে আমাদের বিচরণ,
আমাদের কোলাহল, আমাদের প্রিয় গোল্লাছুট?
দুপুরজুড়ে বিলের মাঠে মাছ ধরার উৎসব,
বিকেলবেলার ইচিং বিচিং,
পাড়ার উঠোনভরা মেতে উঠা ছেলেমেয়ের গালগপ্পের খই ফুটানো সন্ধ্যা।
স্মৃতি? সেতো শুধু ধূসর রং-তুলিতে রঙ্গিন ছবি আঁকার ব্যর্থ প্রচেষ্টা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *