ছোটদের ছড়া: বটতলীর বাজারে

বটতলীর বাজারে
মিষ্টি বাদাম খাজা রে,
জিভে আসে জল,
উফ! একটাকা সম্বল!

ও দাদু লক্ষ্মী সোনা,
দাওনা দুটো টাকা।
দ্যাখো, আমার পকেট ফাঁকা!
গিয়ে বটতলীর বাজারে
কিনবো আমি খাজা রে,
জিভে আসে জল,
দাদু, একটাকা সম্বল!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *