মঙ্গলে বসবাস আর ধরিত্রীর উদ্বাস্তু!

মঙ্গলে বসবাসপ্রতিকূল পরিবেশ মঙ্গলে বাস করার জন্য আমরা কতই না গবেষণা-প্রচেষ্টা চালাচ্ছি, অথচ রাষ্ট্রীয় ভূখন্ডের অনুকূল পরিবেশে বসবাসরত মানুষদের উচ্ছেদ করে দিচ্ছি, উদ্বাস্তু বানিয়ে ছাড়ছি। তাদের জন্য পৃথিবীর ভূখন্ড আজ সংকীর্ণ।

জাতীয়তা, ধর্মীয় আর বিশ্বাসবোধের অন্ধত্ব মানুষগুলোকে একে অপরের বিরুদ্ধে হায়েনার ন্যায় দাঁড় করিয়েছে।

একদিকে আকাশচুম্বী প্রযুক্তির উন্নতি আর অন্যদিকে মানবতা ও বিবেকবোধের চূড়ান্ত অবনতি – ভারসাম্যহীন এই ব্যবস্থা (সিস্টেম) অবশ্যই মানবজাতিসহ সকল জীবকূলের জন্য মহাধ্বংসযজ্ঞের আয়োজন করে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *