সৌন্দর্য্য কেন সুন্দর লাগে?

সৌন্দর্য্য কেন সুন্দর লাগে? সৌন্দর্য্য আমাদের মস্তিষ্কের নিউরনগুলোকে আন্দোলিত করে, আমরা পুলকিত হই।

সৌন্দর্য্যে হারিয়ে যেতে আত্মায়, হৃদয়ে বাসনার সৃষ্টি হয়।

প্রকৃতিকে স্রষ্টা এত সুন্দর ও নিপুণভাবে সাজিয়েছেন, যা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব।

মানুষের ভেতরেই স্রষ্টার রূহ রয়েছে। আর সেই মানুষই এই সৌন্দর্য্যে বিমোহিত হয়ে যায়। প্রকৃতিই সেই মেলবন্ধন যা স্রষ্টা ও তাঁর শ্রেষ্ঠ সৃষ্টিকে এক করতে পেরেছে।

সব সৌন্দর্য্যই কিন্তু দৃশ্যমান নয়। কিছু সৌন্দর্য্য চোখ ব্যতীত অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে উপভোগ করতে হয়। যেমন- গানের সুর, পাখির কলতান, বৃষ্টির রিমঝিম, বাতাসের নীরবতা, সুঘ্রাণ ইত্যাদি।

একমাত্র মানুষকেই স্রষ্টা সৌন্দর্য্য উপভোগের জন্য এতগুলো ইন্দ্রিয় দিয়েছেন এবং তার সাথে শক্তিশালী মস্তিষ্ক।

এতকিছু পেয়েও আমরা সেই স্রষ্টার কাছে কতটুকুন কৃতজ্ঞতা প্রকাশ করি!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *