কাব্য আমার অশ্রাব্য হোক, শ্রাব্য হোক সুশীল গদ্য ।
ভূষিত হোক ভূষণপ্রিয়, মৃত্যু হোক আমার আরাধ্য ।
তোষামুদে সুখ লিখিয়েরা, হোক সর্বজনে পূজ্য ।
আর প্রাণের দাবি – দাবির বাণী, থাকুক পুরো উহ্য ।
নগ্ন হোক কথন আমার, তিক্ত হোক সব শব্দ;
অনুরোধ হোক অনুরাগহীন, বক্তব্য হোক বিরুদ্ধ ।
আমি কাঙ্গাল নই, আমার কাছে কাব্য আছে ।
আমি ভীরু নই, বিধ্বংসী অনেক শব্দ আছে ।
আমায় করলে খুন, কবিতারা করবে বিদ্রোহ;
ছন্দে ছন্দে হবে মিছিল, শুনবে আবারো অশ্রাব্য,
কত কাব্য ! বাতাসে বাতাসে রচিবে মহাকাব্য !
ধ্বংসিবে না এ কবিসত্তা, যদিও মৃত্যু আরাধ্য ।
[ কবিতাটি ২০১৭ সালে লেখা। ]
অশ্রাব্য কাব্য