অর্ধযাত্রা

সেদিন চান্নিপসর রাতে –
কেনো বোধোদয় হলো না বলো?
ভূল করে দু’হাত বেঁধেছিনু
প্রিয়তমার নরম দু হাতে ।

ঘোর ভাঙ্গতে সময় নিয়েছিলো ঢের –
বুঝিনি সেদিন কী ভূল করেছি!
তারই মাসুল দিতে চলেছি
নির্মম, নিদারুণ সময়ের ফের ।

হয়তো আসতে তুমি আরশ ভেদে –
সপ্তাকাশ পাড়ি দিয়ে নিখিল পথে
ভাসতে ভাসতে ঠিক হারাতেনা,
তবু আনন্দের অতিশায্যে হারিয়ে যেতে ।

কিন্তু আর হলোনা তোমার আসা –
আমি বন্ধ করে দিবো আগমনী দ্বার ।
তুমি কি জানোনা হে অনাগত শিশু,
এ উর্বর গ্রহের বর্বরতম ভাষা?

ওরে স্বর্গপুষ্প, জন্মেই সইবে কী করে
সকল বৈষম্যের বিষম অভিনন্দন?
আর বাকিটা পথ নিদারুণ বন্ধুর-
তুমি বরং থাকো সুখে ‘পরে ।

বিপন্ন এ গ্রহে ঠাঁয় নেই নতুন মুখের-
চাই না অগ্রজের ন্যায় রক্তস্নান হোক
সত্যিই বন্ধ করে দিবো আগমনী দ্বার
ফিরে যাও, বিদায় যে বড়ই দুঃখের !

লেখা – ০৭.০৪.২০১৬
অর্ধযাত্রা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *