ছোটদের ছড়া: ব্যাঙের সর্দি

কঁচুপাতায় দাওয়াত পেলাম
ব্যাঙের নাকি বিয়ে!
চোখ কপালে উঠলো আমার
ব্যাঙের বাড়ি গিয়ে।

বিয়ে তো নয়, হাঁটুজল
ব্যাঙের বাড়িতে;
ব্যাঙ বিছানায় শুয়ে আছে
সর্দি-কাশিতে।

পুবপাড়ার ডাক্তার এলো,
এলো কবিরাজ;
ব্যাঙের সর্দি সাড়লে পরে
নতুন বরের সাজ।

বাজলো সানাই, বাজনা বাজে
ঢোল-তবলার ডুম;
বরযাত্রী খোকন সোনার
আসলো চোখে ঘুম।

ছড়াটির প্রথম অর্ধাংশ সপ্তম-অষ্টম শ্রেণিতে থাকাকালীন (২০০৬/২০০৭) আর বাকি অংশ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে লেখা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *